এইমাত্র পাওয়া

বঙ্গবন্ধু এসপিএল টি-২০ হ্যাট্টিক শিরোপায় সিরাজগঞ্জ টাইগার্স

নিউজ ডেস্ক।।

বঙ্গবন্ধু সিরাজগঞ্জ প্রিমিয়ার লীগ (এসপিএল) টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের তৃতীয় আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিরাজগঞ্জ টাইগার্স টিম। গ্র্যান্ড ফাইনাল ম্যাচে সিরাজগঞ্জ সিক্সার্সকে ৭৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে হয়ে হ্যাট্টিক শিরোপা অর্জন করেছে সিরাজগঞ্জ টাইগার্স।

সিরাজগঞ্জ টাইগার্স টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। দলের হয়ে জাহিদ জিহাদ ২৪ বলে ৩০, মোহাম্মদ এনাম ১১ বলে ২৬ ও পারভেজ শেখ ২৯ বলে ২৬ রানে করেন এবং সিক্সার্সের মাহমুদুল হাসান মিলন ৩৯ রানে তিনটি উইকেট লাভ করেন।

জবাবে টাইগার্স দলের বোলারদের তোপের মুখে দাঁড়াতেই পারেনি প্রতিপক্ষ সিক্সার্সের ব্যাটসমানরা। ১৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ৬৯ রান। দলের হয়ে রকিবুল রকি (১৮), ইশিতিয়াক সরকার মিলন (১২) ও মাহমুদুল হাসান মিলন (১০) রান করেন।

সিরাজগঞ্জ টাইগার্স দলের বোলার মাহফুজ শুভ ১০ রানে ৩টি ইউকেট শিকার করেন। এছাড়া পারভেজ শেখ ১১ রানে, সবুজ আলী ১৩ রানে ও জিয়াউর রহমান ৬ রানে ২টি করে উইকেট পান। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার নির্বাচিত হন পারভেজ শেখ।

বেসরকারি টেলিভিশন বাংলাটিভি খেলাটি সরাসরি সম্প্রচার করে। পুরস্কার বিতরণ শেষে সিরাজগঞ্জ ক্রিকেটার্স এসোসিয়েশনের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতোঁশবাজি অনুষ্ঠিত হয়। শনিবার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ৩য় আসরের ফাইনালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

তিনি উত্তেজনাময় ফাইনাল খেলা উপভোগ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব কবির বিন আনোয়ার, জাতীয় নেতা শহীদ মনসুর আলীর দৌহিত সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, পুলিশ সুপার হাসিবুল আলম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.