এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষা: প্রথম তিন দিনে অনুপস্থিত সাড়ে ২৭ হাজার

অনলাইন ডেস্ক :

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিনদিনে প্রায় সাড়ে ২৭ হাজার ছাত্র-ছাত্রী অনুপস্থিত ছিল। এরমধ্যে তৃতীয় দিনে প্রায় ১১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তার মধ্যে এসএসসির ইংরেজি ১ম পত্র পরীক্ষায় অনুপস্থিত ৫ হাজার ৮৬৯ জন এবং দুজন শিক্ষকসহ বহিষ্কার করা হয়েছে ৮১ জনকে। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের আরবি ১ম প্রত্র বিষয়ে প্রায় ৫ হাজার অনুপস্থিত এবং পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা সেল থেকে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি ১ম পত্র পরীক্ষায় ঢাকা বোর্ডের ১ হাজার ৬৫৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৫০ জন, রাজশাহী বোর্ডে ৬৯৮ জন, বরিশাল বোর্ডের ৪৩৭ জন, সিলেট বোর্ডের ৩৯৪ জন, দিনাজপুর বোর্ডের ৫১২ জন, কুমিল্লা বোর্ডের ৪১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৫৩৬ জন এবং যশোর বোর্ডের ৬৭৪ জন পরীক্ষার্থীসহ মোট ৫ হাজার ৮৬৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার শূন্য দশমিক ৪০ শতাংশ।

এছাড়া এদিন ঢাকা বোর্ডের ৩৫ জন, রাজশাহী বোর্ডের ৪ জন, বরিশাল বোর্ডে ৬ জন, সিলেট বোর্ডে ৩ জন, দিনাজপুর বোর্ডের ১৫ জন, কুমিল্লা বোর্ডে ৬ জন, ময়মনসিংহ বোর্ডে ৫ জন এবং যশোর বোর্ডে ৫ জনসহ মোট ৭৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া অনৈতিক কাজের জন্য দিনাজপুর বোর্ডের দুজন দায়িত্বরত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, বৃহস্পতিবার মাদরাসা বোর্ডের অধীনে আরবি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সারা দেশে মোট ৪ হাজার ৯৮৪ অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ২ দশমিক ৪১ শতাংশ। এছাড়া বিভিন্ন শিক্ষা বোর্ডে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এসএসসি পরীক্ষার প্রথম দিনে সাধারণ আট বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি-প্রথম পত্র এবং মাদরাসা বোর্ডে কুরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় সারা দেশে পাঁচ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃত শিক্ষার্থীর সংখ্যা পাঁচজন। তবে প্রথম দিনে কোনো শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি। এ দিন সারা দেশে ১০টি বোর্ডের অধীনে তিন হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা ছিল। এসএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে সারা দেশে ১০ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩২ জনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়েছে। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ সাধারণ ৮টি বোর্ডে বাংলা (অবশ্যিক) ২ম পত্র, সহজ বাংলা এবং মাদরাসা বোর্ডে হাদিস শরীফ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষা ছিল না।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.