মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর:




‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’ এই শ্লোগানে মাদারীপুরের কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী গোপালপুর শহীদ মকবুল স্মৃতি সংঘের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা এস.এম হানিফের সার্বিক সহযোগিতায় শুক্রবার বিকেলে গোপালপুর মাঠে ধ্বজী আলহেলাল একাদশ ও কালকিনি কলেজ রোড একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়ে।




এতে উভয় দলে ১-১ গোল করলে খেলা শেষে ট্রাইবেকারে ধ্বজী আলহেলাল একাদশ কালকিনি কলেজ রোড একাদশকে ৪-১ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়। নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে উক্ত অনুষ্ঠানে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।




এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান সরদার মো: শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুস সবুর, মুক্তিযোদ্ধা কাজী আবদুস সেলিম, গোপালপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মাতুব্বর, কালকিনি ও ডাসার থানার ওসি মো: নাছির উদ্দিন মৃধা ও মোহাম্মদ আব্দুল ওহাব ও যুবলীগ নেতা মো: আমিনুল ইসলাম প্রমুখ। এ সময় প্রধান অতিথি ড. আবদুস সোবহান গোলাপ বলেন, তরুণদের খেলাধুলার মধ্যেই সমাজের আনন্দ।




আমি আপনাদের কাছেই আছি ও সব সময় থাকবো। কালকিনির উন্নয়নে কোন বিকল্প নেই, যেখানে যখন প্রয়োজন আমাকে আপনারা স্মরণ করবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় উন্মুক্ত।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
