জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট প্রতিমা

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একযোগে ৩৬টি বিভাগ স্বরস্বতী পূজা উদযাপন করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই আয়োজন। বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের অনুষদ সমূহর সামনে তাদের প্রতিমা স্থাপন করেন। এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ নিজস্ব মন্ডপ সাজিয়েছে নতুন রঙে সেজেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে অর্থনীতি বিভাগের প্রতিমা আপনার নজর কাড়ার মতো। বিদ্যার দেবী স্বরস্বতীর প্রতিমার ঠিক উপরের দিকটায় বসানো গ্রাজুয়েটদের টুপি। পাশে ৭ টি রঙের ৭টি ফলক। ঘুরতে আসা একজন বলেন, এটি দেখে খুবই ভালো লাগছে। এটি একটি অভিনব আয়োজন এবং নজরকাড়া।

বিদ্যার দেবীর প্রতিমা এমন হওয়াটা ভালোলাগার মতো। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রাজেশ কুমার দেব বলেন, কিছুদিন আগেই আমাদের বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন সম্পূর্ণ হয়েছে। বিশ্ববিদ্যালয় জীবন শেষে সমাবর্তন একজন শিক্ষার্থীর অন্যতম পাওয়া যেহেতু স্বরস্বতী বিদ্যার দেবী তাই আমাদের এই আয়োজন এবং এর পাশের ৭ টি ফলক আমাদের ৭ টি বিভিন্ন বিভিন্ন অনুষদকে বুঝানো হয়েছে।

পূজা আয়োজন কমিটির সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.প্রিয় বত পাল বলেন, মূলত সমাবর্তনকে ফুটিয়ে তুলতেই আমাদের এমন আয়োজন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.