মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ঐতিহ্যবাহী কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি দমন কমিশন কর্তৃক নির্ধারিত ” মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে ” বিষয়ের উপর দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবল চন্দ্র ঘোষ। এলক্ষ্যে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত চারটি দলে বিভক্ত করে তিনটি পর্যায়ে এই প্রতিযোগিতা সম্পন্ন করা হয়েছে।
প্রথম রাউন্ডে পক্ষ দল (পতাকা) দশম শ্রেণির শিক্ষার্থী শিরিন আক্তার এর নেতৃত্বে এবং বিপক্ষ দল (গ্যালাক্সি) দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশেক এর নেতৃত্বে মুখোমুখি হয়ে পতাকা দল বিজয়ী হয়। এই রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা হিসেবে শিরিন আক্তার নির্বাচিত হয়।
দূর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয় পক্ষ দল হিসেবে নিউটন এবং বিপক্ষ দল হিসেবে আইসোটোপ। পক্ষ দলের নেতৃত্বে ছিল নবম শ্রেণির শিক্ষার্থী নূসরাত জাহান আর বিপক্ষ দলের নেতৃত্বে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ আশিক। এই রাউন্ডে পক্ষ দল নিউটন বিজয় লাভ করে এবং পক্ষ দলের প্রতিযোগী জান্নাতিন নাঈম শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয়।
দুই রাউন্ডে বিজয়ী দলের মধ্যে ফাইনাল রাউন্ড তীব্র প্রতিযোগিতাপূর্ণ হয়। এই রাউন্ডে বিজয়ী দল ঘোষণা করতে বিচারকমণ্ডলীর বেশ হিমশিম খেতে হয়েছে। উল্লেখ্য, পক্ষ দল হিসেবে পতাকা এবং বিপক্ষ দল হিসেবে নিউটন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফাইনাল রাউন্ডের ফলাফল সংরক্ষণ করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ জিয়াউর রহমান।
সম্পুর্ণ প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্বে ছিল দশম শ্রেণির শিক্ষার্থী জুলি আক্তার এবং তাছলিমা আক্তার। বিচারকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ আসমা আক্তার, বোরহান উদ্দিন, শহিদুল ইসলাম এবং শেলীনা আক্তার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শামসুল হক, মোয়াজ্জেম হোসেন এবং সহকারী শিক্ষক মোঃ নবীর হোসেন।
চূড়ান্ত ফলাফল তৈরির কাজ সম্পন্ন করার পর প্রধান অতিথি বিজয়ী দলের নাম ঘোষণা করেন। ফাইনাল রাউন্ডে পক্ষ দল পতাকা বিজয় লাভ করে এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলের দলনেতা শিরিন আক্তার নির্বাচিত হয়।
বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। সবশেষ প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
