এইমাত্র পাওয়া

ফরিদপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সম্প্রীতি উৎসব

ফরিদপুরের সালথার ঐতিহ্যবাহী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজে ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার সকালে হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন নবকাম পল্লী কলেজ।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দেন, ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সভাপতি ও নবকাম কলেজের প্রতিষ্ঠাতা মিঞা মোঃ লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর এমএ সামাদ, ফরিদপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এমএ আজিজ, প্রফেসর আঃ হামিদ মোল্যা, প্রফেসর মোঃ ইচাহাক, প্রফেসর তারিক হোসেন খাঁন, প্রফেসর মোঃ আশরাফ হোসেন, প্রফেসর মোঃ মিছির আলী, ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রব মোল্যা প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.