সাইফুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়া থেকে প্রচারিত দৈনিক হিসনা বানী পত্রিকার উদ্যোগে মহান বিজয় দিবস-২০১৯ বিশেষ সংখ্যা স্মরণিকার মোড়ক উম্মোচন, ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভেড়ামারা পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) এস এম আল বিরুনী, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, বিজেএম কলেজের অধ্যক্ষ আসলাম উদ্দিন, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা ও ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল। অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ডাক্তার কাওছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার পারভেজ শান্ত, সাংগঠনিক সম্পাদক ডাক্তার কামরুল ইসলাম মনা, এনটিভি জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, জয়যাত্রা টিভি ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ। দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন ও বার্তা সম্পাদক দীপু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও অতিথিদের মধ্যে দৈনিক হিসনা বাণী পত্রিকার বিশেষ সংখ্যা, সম্মাননা ক্রেস্ট ও ক্যালেন্ডার প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
