পহেলা ফেব্রুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, আপনারা আগামী ১ তারিখ অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন। নিজেদের ভোট নিজেরা দিবেন এবং ভোট রক্ষা করবেন।
আপনারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা- এই এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলা মামলার পরও আমরা শেষ পর্যন্ত নির্বাচনে আছি। আপনারা সরকারকে প্রশ্ন করেন। হামলা মামলা করে সরকার আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে দিতে চাইছে। তবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ইসিকেই নিশ্চিত করতে হবে। কারণ এটাই তাদের দায়িত্ব।
তাবিথ আউয়াল বলেন, যেভাবে ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি তাতে করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি, প্লানিং, স্ট্র্যাটেজি আমরা নিয়েছি। আমরা ভোট কেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্ট যাবে, প্রার্থীরা যাবে। ভোটের পরিবেশ নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে।
এরআগে সকাল ১১টায় বৃষ্টি উপেক্ষা করে তাবিথ আউয়ালে গণসংযোগ শুরু করছেন। সকাল ১১টায় বারিধারা ডিওএইচএস এর দক্ষিণ গেট থেকে এ গণসংযোগ শুরু করেন।
গণসংযোগে বিএনপি নেতা হাবিবুর রহমান হাবীব, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শহীদ উদ্দিন এ্যানী, আমিনুল হক, নিপুণ রায় চৌধুরী, সুলতান সালাহ উদ্দিন টুকু, এস এম জাহাঙ্গীর হোসেন, শরিফ উদ্দীন জুয়েলসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
