দৈনিক সংগ্রাম পত্রিকার সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিজ্ঞাপন ও নিরীক্ষা বিভাগের উপপরিচালক ডায়ানা ইসলাম সিমা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দৈনিক সংগ্রাম পত্রিকায় গেল ১২ ডিসেম্বর ‘শহীদ আবদুল কাদের মোল্লার ৬ষ্ঠ শাহাদাৎবার্ষিকী আজ’ শিরোনামে অসত্য সংবাদ প্রকাশ করায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর গতকাল ২২ জানুয়ারি পত্রিকাটির সরকারি মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে।
এদিকে এ ধরনের সংবাদ প্রকাশ করায় জেলা প্রশাসন এবং ডিএফপির পক্ষ থেকে সংগ্রাম পত্রিকার ডিকলারেশন কেন বাতিল হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
