কলেজে ভর্তিতে ৬ হাজার টাকা সহায়তা পাবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে অর্থের অভাবে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় উচ্চমাধ্যমিক ও সমমান (একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষ) পর্যায়ের শিক্ষার্থীরা ৬ হাজার টাকা করে পাবেন।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল, যা বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে ৮ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।

শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.