এইমাত্র পাওয়া

আগামী অর্থবছরে ভ্যাট নিবন্ধনের লক্ষ্য ২০ লাখ

নিজস্ব প্রতিবেদক।।

আগামী অর্থবছরে (২০২৬-২৭) নতুন করে ২০ লাখ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য দেশের সব উপজেলা পর্যন্ত ভ্যাটের আওতা বিস্তৃত করা হবে। বিশেষ করে উপজেলা এবং উপজেলার বর্ধিষ্ণু যেসব স্থানে ব্যবসায় বড় ধরনের প্রসার ঘটেছে, সেসব এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনা হবে।

এছাড়া রাজধানীর যেসব অস্থায়ী দোকানপাটে বিপুল পরিমাণ কেনাবেচা হয়, সেগুলোকেও ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে রাজস্ব আদায়কারী সংস্থাটির। বর্তমানে বার্ষিক ৩০ লাখ টাকা পর্যন্ত লেনদেন হয়— এসব প্রতিষ্ঠানকে ভ্যাট প্রদান করতে হয় না এবং এসব প্রতিষ্ঠানের জন্য নিবন্ধন বাধ্যতামূলক নয়।

আগামী অর্থবছরেও ৩০ লাখ পর্যন্ত টার্নওভার ভ্যাট মওকুফ থাকবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষাবার্তা /এ/ ০৬/০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.