নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়-এর অধীন স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ে নতুন একটি কোর্স চালু করা হয়েছে। ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় বর্ষের সিলেবাসে ‘কম্প্রিহেনসিভ ইংলিশ (Comprehensive English)’ নামে ৪ ক্রেডিটের এই কোর্সটি যুক্ত করা হয়েছে, যা সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ানো এবং সামগ্রিক একাডেমিক সক্ষমতা উন্নত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থীকে এই কোর্স সম্পন্ন করতে হবে।
কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, নতুন এই কোর্স ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে সংশ্লিষ্ট স্নাতক প্রোগ্রামগুলোতে কার্যকর হবে।
শিক্ষাবার্তা /এ/ ২১/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
