নিজস্ব প্রতিবেদক।।
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে অধ্যাপক ডা. রফিকুস সালেহীন নিয়োগ পেয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০২১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এ পদে নিয়োগ দেয়া হয়েছে।
শিক্ষাবার্তা /এ/ ১৩/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
