নিজস্ব প্রতিবেদক।।
আগামী ২১ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা যেতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, কয়েকদিন পর এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এসব পরীক্ষায় হল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্যরা কাউকে নিয়ে হল পরিদর্শনে যেতে পারবেন না। এ সুযোগ নেই।
পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। সেটা কেউ করতে পারবেন না। কেন্দ্রের সচিবদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।
রবিবার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ঢাকা অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষাবার্তা /এ/ ১২/০৪/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
