এইমাত্র পাওয়া

জাতীয় সংসদে বিল পাসের রেকর্ডে নতুন ইতিহাস

নিজস্ব প্রতিবেদক। ।

দুই দিনেই ৪১টি বিল পাস করে নতুন ইতিহাস গড়েছে জাতীয় সংসদ। এর মধ্যে একদিনেই সর্বোচ্চ ৩১টি বিল পাসের নজির স্থাপন করা হয়েছে, যা দেশের সংসদীয় ইতিহাসে একটি রেকর্ড।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম কার্যদিবসে কণ্ঠভোটে ৩১টি বিল পাস হয়। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ থেকে কোনো পরিবর্তন ছাড়াই ২৮টি বিল পাস করা হয় এবং অধ্যাদেশ রহিত করে আরও তিনটি বিল অনুমোদন দেওয়া হয়।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) বিল-২০২৬’ উত্থাপন করা হলে বিরোধী দল এর বিরোধিতা করে। তবে শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদ থেকে ওয়াকআউটের ঘোষণা দেন। তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, বিরোধী দলের যৌক্তিক বাধা স্বত্তেও যে কয়টি গণবিরোধী বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এ কারণে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.