এইমাত্র পাওয়া

এসএসসি পরীক্ষা ২০২৬: ফরম পূরণে শেষ সুযোগ ২ দিন

নিজস্ব প্রতিবেদক।।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময়সীমা আরও এক দফা বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এর আগে কয়েক দফায় সময় বাড়ানো হলেও অনেক শিক্ষার্থী এখনো ফরম পূরণের বাইরে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের ১২ ও ১৩ এপ্রিল ফরম পূরণের শেষ সুযোগ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণের এই বর্ধিত সময়সীমা ১২ এপ্রিল শুরু হয়ে ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ১৩ এপ্রিলের পর ফরম পূরণসংক্রান্ত আর কোনো আবেদন বা অনুরোধ গ্রহণ করা হবে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাদ পড়া সব শিক্ষার্থীর ফরম পূরণের কাজ সম্পন্ন করা হয়।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ নিয়ে এর আগে ২৪ জানুয়ারি ও গত ৩১ মার্চ পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো হয়েছিল। মূলত পরীক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ও কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই বারবার এই সুযোগ দিচ্ছে বোর্ড কর্তৃপক্ষ। তবে এবারের বর্ধিত সময়কেই ফরম পূরণের চূড়ান্ত সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষাবার্তা /এ/ ০৮/০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.