শিক্ষার্থীদের মানুষ হওয়া জরুরী- উপাচার্য মেহেরপুর বিশ্ববিদ্যালয়

মেহেরপুর প্রতিনিধি ।।

মেহেরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উচ্চ শিক্ষায় শিক্ষার্থীদের করণীয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২.৩০ এর সময় মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন সন্ধানী স্কুল এন্ড কলেজে পৌঁছালে কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি সন্ধানী স্কুল এন্ড কলেজের বিজ্ঞান ল্যাবরেটরী, নার্সিং ল্যাবরেটরি, লাইব্রেরি কক্ষ, ক্লাসরুমসহ প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন ও সন্তাষ প্রকাশ করেন। এছাড়া বিশেষ করে বিজ্ঞান ল্যাবরেটরিতে আরও অধিক যন্ত্রপাতি সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বিজ্ঞান পাঠদানকারী শিক্ষকদের সাথে বিভ বিষয় বিয়ে কথা বলেন। পরিদর্শন শেষে সন্ধানীর কনফারেন্স রুমে শিক্ষা নিয়ে

মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাবিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্ধানী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ হাসানুজ্জামান বিশ্বাস ও সন্ধানী নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহনাজ পারভিন সুমী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের কলেজ শাখার একাডেমিক প্রধান রাজু আহমেদ৷ প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড শেখ বখতিয়ার উদ্দিন বলেন বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে একশ্রেণীর শিক্ষার্থী সম্মান বা মর্যাদা দেন না যেটা খুবই উদ্বেগের বিষয়। তিনি বলেন একজন শিক্ষক শুধু তার দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে অন্যের সন্তানকে ভালভাবে মানুষ করার জন্য শিক্ষার্থীকে বকাঝকা করেন বা পড়ালেখায় চাপ প্রয়োগ করেন। কিন্তু একশ্রেণীর অভিভাবক া শিক্ষার্থী এ বিষয়ে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন যা অনভিপ্রেত। তিনি শিক্ষার্থীদের শিক্ষকদের যথাযথ সম্মান প্রদর্শন করে তাদের ন্যায্য অধিকার আদায় করে নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন।

শিক্ষার্থীদের শুধু ভাল রেজাল্টের দিকে মনোযোগ না দিয়ে প্রতিটা বিষয়ে বেসিক নলেজ তৈরির উপর গুরুত্ব দিতে হবে। তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে একেবারেই কম পাশের হসরের কথা উল্লেখ করে বলেন বেশিরভাগ শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ভাল করলেও ইংরেজি বিষয়ে নুন্যতম পাশ নম্বর না পাওয়ায় পরীক্ষায় অকৃতকার্য হশে থাকে। এছাড়া ভর্তি পরীক্ষায় খাতার টপশীটে বিভিন্ন ভুলের কথা উল্লেখ করেন তিনি। উচ্চশিক্ষার ক্ষেত্রে তিনি দেশের ভিতরে যে কো৷ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রতি গুরুত্ব দিতে বলেন। বিদেশে পরবর্তীতে বিভিন্ন স্কলারশিপ নিয়ে পড়তে যেতে হবে।

আন্ডারগ্রাজুয়েট কোর্সের পর বিদেশে যাওয়া উচিত বলে তিনি মনে করেন। বিশেষ করে অভিভাবকদের আর্থিক বিষয়টির প্রতি লক্ষ রেখে বিদেশের চিন্তা করা উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন শুধু এ প্লাস বা ভাল রেজাল্ট করলে চলবে না পাশাপাশি ভাল মানুষ ও হতে হবে। বাবা মা, সমাজ ও রাস্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে হবে। একজন ভাল ছাত্রের চেয়ে ও বেশী প্রয়োজন ভাল ও দায়িত্বশীল মানুষ হওয়া। তিনি শিক্ষার্থীদের ভালভাবে পড়ালেখা ও বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে মাননীয় উপাচার্য উচ্চ শিক্ষা ও দেশে বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা ও অসুবিধা নিয়ে কলেজ ও মাধ্যমিকের শিক্ষার্থীদের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সামনে বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্যকে পেয়ে উচ্ছাস ও আনন্দ প্রকাশ করেন৷ কলেজ পর্যায়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী মেহেরাব হোসেন সামি,মৌমিতা আক্তার ও দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন লাবিব ও স্নেহা মাননীয় উপাচার্যকে শিক্ষা নিয়ে প্রশ্ন করে বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করেন।

শিক্ষাবার্তা /এ/০৩ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.