এইমাত্র পাওয়া

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে যা জানাল মাউশি

নিউজ ডেস্ক।। 

শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে যা জানাল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বৈশাখী ভাতা পাওয়ার অপেক্ষায় থাকা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য স্বস্তির খবর এসেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতা প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং অনলাইনে বিল জমা দেওয়ার সুযোগ চালু হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-এর ইএমআইএস সেলের পক্ষ থেকে জানানো হয়, বৈশাখী ভাতার জন্য ইএফটি বিল সাবমিট করার অপশন ইতোমধ্যে সক্রিয় করা হয়েছে।

ইএমআইএস সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দ্রুত বিল জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো জটিলতা ছাড়াই নির্ধারিত সময়ে অর্থ পাওয়া যায়।

এদিকে মার্চ মাসের বেতন সংক্রান্ত প্রস্তাব এখনও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে এটি পাঠানো হতে পারে।

ইএমআইএস সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে মার্চ মাসের বেতনের বিল জমা নেওয়া শুরু হয়েছে, যা শনিবার পর্যন্ত চলবে। সব বিল যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য তা মন্ত্রণালয়ে পাঠানো হবে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.