এইমাত্র পাওয়া

দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার

নিউজ ডেস্ক।। 

দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে আগামীকাল শুক্রবার (২০ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শনিবার (২১ মার্চ)।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.