এইমাত্র পাওয়া

১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক।।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি দ্রুত সময়ের মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন।

বিশেষ করে ই-রিকুইজিশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে স্বল্পতম সময়ের মধ্যে সার্কুলার জারির তাগিদ দেন তিনি।

রোববার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন মন্ত্রী।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এনটিআরসিএ-এর ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ‘ই-রেজিস্ট্রেশন’ সেবাবক্সের ই-রেজিস্ট্রেশন নির্দেশিকা মেন্যুতে পাওয়া যাবে।

শিক্ষাবার্তা /এ/০১ /০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.