নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা-৮ আসনের ছয়টি ভোটকেন্দ্রের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গেছেন আসনটির ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে তার কক্ষে প্রবেশ করেন এবং সেখানে অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ খান বলেন, সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে তিন দফা ভোট গণনা করা হয়েছে। এ সময় তাদের এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফলাফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শাহিন আহমেদ খান বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করতে মির্জা আব্বাস ও তার সমর্থকেরা চাপ সৃষ্টি করছেন।
তিনি বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট গণনা শেষে তারা ফলাফলের কাগজও পেয়েছেন। এরপরও এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করা হচ্ছে। একই সঙ্গে ভোটকেন্দ্র থেকে সংশ্লিষ্টদের বের হতে দেওয়া হচ্ছে না।
এ ছাড়া তিনি অভিযোগ করেন, পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হলেও বিএনপির লোকজন ফল প্রকাশে বাধা দিচ্ছে।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল