নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে গুরুত্বপূর্ণ এক কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিজ ভোটকেন্দ্রেই পরাজিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খানের কাছে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। শেষ মুহূর্ত পর্যন্ত দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে।
কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোটগণনা শেষে অল্প ব্যবধানে ফল নির্ধারিত হয়। এ ফলাফলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ঢাকা-১৫ আসনের পূর্ণাঙ্গ ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
