নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে জয় পেয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁঞা। ভোটগণনা শেষে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এই সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো— দীঘিনালা, খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি ও রামগড়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ৫৪ হাজার ১১৯ জন। এর মধ্যে—
পুরুষ ভোটার: ২ লাখ ৮০ হাজার ২০৬ জন
নারী ভোটার: ২ লাখ ৭৩ হাজার ৯০৯ জন
তৃতীয় লিঙ্গের ভোটার: ৪ জন
কেন্দ্রভিত্তিক পূর্ণাঙ্গ ফলাফল পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
