নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় উন্নয়নের লক্ষ্যে বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদার করতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সঙ্গে দেশি-বিদেশি পাঁচটি শীর্ষস্থানীয় একাডেমিক ও শিল্প খাতের প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
প্রতিষ্ঠানগুলো হলোÑ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রিমিয়ার মিনারেলস লিমিটেড এবং সিমিলিটিউড প্রাইভেট লিমিটেড।
গতকাল সোমবার সকালের এই অনুষ্ঠানে আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন। কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্বাক্ষরিত এমওইউ-সমূহের আওতায় যৌথ গবেষণা, গবেষণাগার ও প্রশিক্ষণ সুবিধার যৌথ ব্যবহার এবং একাডেমিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে গবেষণা ও জ্ঞান বিনিময় জোরদার করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
