নিজস্ব প্রতিবেদক।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের আয়োজনে কাজী মোতাহার হোসেন ভবন প্রাঙ্গণে গত রবিবার দিনব্যাপী ‘রিসার্চ ফেয়ার অ্যান্ড ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে অনুষদভুক্ত ৫টি বিভাগ (ভূগোল ও পরিবেশ বিভাগ, ভূতত্ত্ব বিভাগ, সমুদ্রবিজ্ঞান বিভাগ, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং আবহাওয়াবিজ্ঞান বিভাগ) অংশগ্রহণ করে এবং প্রায় ১৪০টির মতো পোস্টার উপস্থাপন করা হয়। এ ছাড়াও ফেস্টিভ্যালে প্রায় ২৫টি বিভিন্ন কোলাবোরাটিভ অরগানাইজেশন অংশগ্রহণ করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
