এইমাত্র পাওয়া

নন-ট্যারিফ বাধা কাটিয়ে বিশ্ববাজারে টিকে থাকাই চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক।।

নন-ট্যারিফ বাধাগুলো অতিক্রম করে বিশ্ববাজারে টিকে থাকা এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। গতকাল সোমবার এনবিআরের মাল্টিপারপাস আয়োজিত সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদস্য (কাস্টমস : পলিসি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর। অনুষ্ঠানে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বিশেষ অতিথি ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, একসময় ৯০ শতাংশ রেভিনিউ আসত কাস্টমস থেকে। এখন এটা কমে ২২-২৩ শতাংশে নেমে এসেছে। সারা বিশ্বেই এখন শুল্কের হার কমে আসছে। কিন্তু এর বদলে জায়গা করে নিচ্ছে নন-ট্যারিফ ব্যারিয়ার। এক দেশ আরেক দেশের পণ্য আটকানোর জন্য এখন আর সরাসরি ট্যাক্স বাড়ায় না, বরং নানা ধরনের টেকনিক্যাল কমপ্লায়েন্স এবং রেগুলেটরি বাধা তৈরি করে। আমাদের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো এই নন-ট্যারিফ বাধাগুলো অতিক্রম করে বিশ্ববাজারে টিকে থাকা। তাই কাস্টমসকে শুধু ট্যাক্স আদায়ের দিকে তাকালে চলবে না। বরং ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যমে বাণিজ্যের খরচ কমিয়ে নন-ট্যারিফ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.