নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি।।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিড এর জেন্ডার ইক্যুয়ালিটি পোর্টফোলিও এর আওতায় নির্বাচিত মাস্টার ট্রেইনারগণের প্রশিক্ষণ চলছে ঝালকাঠিতে। নির্বাচিত বিদ্যালয়সমুহে ২০২৬ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের জন্য ফোকাল টিচারদের প্রশিক্ষণ প্রদানের জন্য এই প্রশিক্ষণ। তিনদিনের প্রশিক্ষণের ২য় দিনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) মো. আবু সাইদ।
৩য় ও সমাপনী দিনে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ ও নলছিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু আনোয়ার আজীম। আরো উপস্থিত ছিলেন রুম টু রিড প্রোগ্রাম অফিসার নুসরাত জাহান ও রুম টু রিড ঝালকাঠি অফিসের ব্যবস্থাপক মো. কামাল হোসেন। মাস্টার ট্রেইনারগণকে প্রশিক্ষণ প্রদান করেন রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ইফফাত জেরিন,প্রোগ্রাম অর্গানাইজার ইসরাত জাহান ও নুর এ তাজাল্লী।
মাস্টার ট্রেইণার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন ঝালকাঠি সদরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুল রহমান পলাশ ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক বিন-ই-আমিন । আরো উপস্থিত ছিলেন সোস্যাল মোবিলাইজার রুবি তালুকদার ও চামেলি আক্তার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
