এইমাত্র পাওয়া

আজ বায়ুদূষণে বিশ্বে শীর্ষে ঢাকা, বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক।। 

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ২৭০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান বর্তমানে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ধানমণ্ডি এলাকায়, যেখানে স্কোর ৩৪৮—যা দুর্যোগপূর্ণ পর্যায়ে রয়েছে।

এছাড়া দক্ষিণ পল্লবি এলাকায় বাতাসের মান ২৮১ স্কোর নিয়ে খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর মাত্রাতিরিক্ত উপস্থিতি। সকালে ঢাকার বাতাসে পিএম ২.৫-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানের তুলনায় ২০ গুণেরও বেশি ছিল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর হলে বায়ুর মান ভালো ধরা হয়।

৫১ থেকে ১০০ হলে তা সহনীয় বা মাঝারি হিসেবে বিবেচিত। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে ধরা হয়।
এছাড়া, ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বায়ু পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading