এইমাত্র পাওয়া

পরিবেশ অধিদপ্তরের পরীক্ষা ১৬ জানুয়ারি

চাকরি ডেস্ক।।

পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পদের স্থগিতকৃত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার (৭ জানুয়ারি) অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত হয়ে যায়। পদগুলো হলো উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, প্রসেস সার্ভার ও ক্যাশ সরকার।

প্রথম দুটি পদের পরীক্ষা ১৬ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোহাম্মদপুরের লালমাটিয়া সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বাকি পদগুলোর পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২ জানুয়ারি নির্ধারিত পরীক্ষার জন্য ডাউনলোড করা প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে প্রার্থীগণ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading