এইমাত্র পাওয়া

বুধবারের জুনিয়ার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জানুয়ারি

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে শোক পালিত হবে। এ ছাড়া জানাজা উপলক্ষ্যে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেন। এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫- এর সময়সূচি অনুযায়ী আগামীকাল বুধবার নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর নির্বাহী কমিটি প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫- এর সময়সূচি অনুযায়ী আগামী ৩১/১২/২০২৫ তারিখের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/৩০/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading