নিজস্ব প্রতিবেদক।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দেয়া হয়েছে। জরুরি প্রয়োজনে শিক্ষকদের বিদেশ যেতে হলে জেলা নির্বাচন কর্মকর্তার অনুমতি নিতে হবে।
সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেরে এক চিঠিতে এ তথ্য জানা গেছে। এচিঠি প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপ-পরিচালক, জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।
অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, নির্বাচন কমিশনের আওতায় মাঠ পর্যায়ের সব ধরনের কর্মকর্তাদের বিদেশে যেতে হলে কমিশনের অনুমতি নিয়ে যেতে হবে। আমাদের সব শিক্ষকদের আজ মাঠ পর্যায়ে এ নির্দেশনা পাঠিয়েছি।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সবিচালয় থেকে পাওয়া একটি আধা সরকারি চিঠিতে ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের সঙ্গে পূর্বালোচনা ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি বা ছুটি না দেয়া অথবা নির্বাচনি দায়িত্ব ব্যাহত হতে পারে এমন কোনো কাজে নিয়োজিত না করা হয়’ বলে নির্দেশনা দেয়া হয়েছে।
এমন অবস্থায়, শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা জরুরি প্রয়োজনে চিকিৎসা, ওমরা হজ অথবা অন্য যেকোনো কারণে বহিঃবাংলাদেশ ছুটির জন্য আবেদন করবেন, তাদের আবেদন জেলা নির্বাচন অফিসারের কাছ থেকে অনাপত্তি গ্রহণ করে যথাযথ পর্যায়ে অর্থাৎ অগ্রায়নকারী, অনুমোদনকারী পর্যায়ে নিষ্পত্তি করতে হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল