রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট শিক্ষার্থীদের ৮ দফা দাবিতে সড়ক অবরোধ

রাঙামাটিঃ ডিপ্লোমা কৃষিবিদদের জন্য স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়সহ ৮ দফা দাবিতে রাঙামাটি–খাগড়াছড়ি সড়ক ঘন্টাব্যাপি অবরোধ করে আন্দোলন করেছেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা। রোববার (২১ ডিসেম্বর) সকাল কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের সামনে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

আন্দোলনের ফলে প্রায় এক ঘণ্টা ধরে রাঙামাটি–খাগড়াছড়ি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় পাশে আটকা পড়ে শতাধিক যানবাহন, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়ায় বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ কর্মসূচিতে নামেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ আট দফা নিয়ে আন্দোলন করেছে সারাদেশের ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। পরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে অবরোধ তুলে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২৭৭ জন শিক্ষার্থী রয়েছে। পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে শিক্ষার্থীরা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.