এইমাত্র পাওয়া

এসএসসি ভোকেশনাল ও দাখিলের ফরম পূরণের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক।। 
এসএসসি ভোকেশনাল ও দাখিলের ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর। এ কার্যক্রম অনলাইনে চলবে ২২ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) কারিগরি শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা ২০২৬ এর অনলাইনে টিসি, পিসি এন্ট্রির সময় ২৮ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত। বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফরম পূরণ করা যাবে ২৩-২৯ জানয়ারি পর্যন্ত।সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেয়ার শেষ সময় ১২-২২ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইনে শিক্ষার্থীর টিসি, পিসি নম্বর এন্ট্রি করা না থাকলে অথবা ফেল নম্বর প্রদান করা থাকলে Probable list-এ নাম থাকবে না। আর Probable list-এ নাম না থাকলে Form Fill up করা যাবেনা।

২০২২ সেশনের শিক্ষার্থীদের তথ্যও Online এ থাকবে এবং Form Fill up করা যাবে। তবে নবায়ন করা না থাকলে প্রবেশপত্র ডাউনলোড করা যাবেনা


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading