এইমাত্র পাওয়া

১১১ মাদরাসাকে শোকজ করলো মাদ্রাসা শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: চলতি বছরের দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিয়ে সারাদেশের ১১১টি মাদরাসা থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এসব মাদরাসা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

সোমবার (৮ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক মো. ছালেহ আহমদের সই করা পৃথক দুটি নোটিশ দেওয়া হয় প্রতিষ্ঠানগুলোকে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি কেন বাতিল করা হবে না, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়জনক পরিস্থিতি বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশক্রমে বলা হলো।

আলিম পরীক্ষায় শূন্যপাসের তালিকায় রয়েছে ঢাকা, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, কুমিল্লা, নড়াইলসহ বিভিন্ন জেলার ২৫টি মাদরাসা।

অন্যদিকে দাখিল পরীক্ষায় শূন্যপাস মাদরাসার সংখ্যা ৮৬টি। এ তালিকায় রয়েছে টাঙ্গাইল, রাজশাহী, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, পঞ্চগড়, খুলনা, যশোর, মাগুরা, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজারসহ প্রায় সব অঞ্চলের প্রতিষ্ঠান।

দাখিল পরীক্ষায় শূন্যপাস মাদরাসার সংখ্যা ৮৬টির তালিকা দেখতে এখানে ক্লিক করুন
আলিম  পরীক্ষায় শূন্যপাসের মাদরাসার সংখ্যা ২৫টির তালিকা দেখতে এখানে ক্লিক করুন 

শিক্ষা সংবাদ/এএইচএম 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading