নিউজ ডেস্ক।।
বার্ষিক পরীক্ষা না নিয়ে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি করার জেরে পাবনার এক সহকারী শিক্ষকের মাথা ফাটানোর ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ অভিভাবকদের ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে বলে অভিযোগ শিক্ষকদের।
আহত শিক্ষকের নাম রাজিব সরকার। তিনি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারিনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি জানান, যৌক্তিক দাবিতে চলমান আন্দোলনে পরীক্ষা বর্জন করেছিলেন রাজিব ও তার সহকর্মীরা। অভিভাবক পরিচয়ের কিছু ব্যক্তি সেখানে গিয়ে শিক্ষকদের মারধর করেন। এতে সহকারী শিক্ষক রাজিবের মাথা ফেটে গেছে। তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
শিক্ষকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় শিক্ষকসমাজ ক্ষুব্ধ। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
