এইমাত্র পাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষায় মোট ১৩০টি আসনের বিপরীতে ছয় হাজার ৫২১ জন ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চারুকলা অনুষদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ উপস্থিত ছিলেন।

উপাচার্য নিয়াজ আহমদ খান সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading