এইমাত্র পাওয়া

যশোরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডার শিক্ষকদের কর্মবিরতি

যশোরঃ যশোরের বিভিন্ন কলেজ কর্মবিরতি কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের উদ্যোগে নিজ নিজ কলেজে এ কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষকরা জানান, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৩২তম থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিযোগ্য শিক্ষকরা সহকারী অধ্যাপক পদে পদোন্নতির দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের মাঝে শিক্ষা মন্ত্রণালয় প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পর্যায়ে পদোন্নতির ডিপিসি সভা সম্পন্ন করার পরও সরকারি আদেশ জারির মুহূর্তে আটকে যাচ্ছে ১২ বছর ধরে পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের প্রায় ২৫০০ প্রভাষকের পদোন্নতি। তারা ৩২তম ব্যাচ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতি যোগ্যদের সকলের পদোন্নতি চান।

তাদের দাবি, সরকার ইচ্ছে করলেই এ পদোন্নতি দিতে পারে। এজন্য দাবি আদায়ে আজ থেকে দেশের সকল সরকারি কলেজে নো প্রমোশন, নো ওয়ার্ক কর্মসূচি পালন করছেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading