নিজস্ব প্রতিবেদক।।
সারাদেশের মতো ঢাকা ও আশপাশের এলাকায়ও শীতের হালকা ছোঁয়া অনুভূত হতে শুরু করেছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তাপমাত্রার তুলনায় কিছুটা কম।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এবং সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকবে এবং বাতাস উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
সকালের তথ্য অনুযায়ী, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি, আর সর্বনিম্ন ১৯.৫ ডিগ্রি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
সারাদেশের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, আর রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
