ঢাকাঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ছাত্রলীগ সন্দেহে নির্জন আমিন খান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। ধানমন্ডি জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থীর বয়স আনুমানিক ১৪ বছর। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ছাত্রলীগ সন্দেহে তাকে আটক করা হয়েছে।
সন্দেহভাজন হিসেবে আটক ওই শিক্ষার্থীর ব্যাগ থেকে ছাত্রলীগ সমর্থিত আলামত জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
