এইমাত্র পাওয়া

নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক।।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য তাবিথ আউয়াল।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জুলাই সনদ প্রসঙ্গে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপির অবস্থান এ বিষয়ে পরিষ্কার। জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে, দু’টি ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আমীর খসরু বলেন, এই প্রস্তাব উনাদের (কমিশন) হতে পারে। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দু’টি ব্যালটের মাধ্যমে হবে। দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই বিষয়টি সামনে আনার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আলোচনারও সুযোগ নেই। তিনি আরো জোর দেন, এটা বিএনপির প্রথম দিন থেকেই অবস্থান। এখনো সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না।

সারাহ কুকের সাথে বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, আসন্ন নির্বাচনের প্রস্তুতিসহ দ্বিপক্ষীয় বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। আমাদের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি কী আছে, নির্বাচন কমিশনের প্রস্তুতি, নির্বাচন কমিশনের কর্মকাণ্ড, বিএনপির প্রস্তুতি এবং স্বাভাবিকভাবে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আজকের আলোচনায় যেটা গুরুত্বের সাথে আলোচনা হয়েছে যে, এই নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিপ্রেক্ষিতে আজকে প্রেক্ষাপটটা কী?

শিক্ষাবার্তা /এ/ ২৯/ ১০ /২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.