ঢাকা: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, আজ সকালে আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে হাতিহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে সায়েন্স ল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।
গত ১৯ অক্টোবরও ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওইদিন ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ এতে আহত হয়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে আসে। কিন্তু কোনো সংঘর্ষ ঘটেনি। আমরা তাদের সরিয়ে দিয়েছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
