নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে এতিমদের মাঝে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম। শীতের শুরু থেকেই তার এ মহতি কাজের প্রশংসা করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণ। এরই ধারাবাহিক কর্মের আওতায় বৃহস্পতিবার গভীর রাতে রানীপুরা দারুসসলাম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্ত এতিমদের কম্বল বিতরণ করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, ইমন মিয়া প্রমুখ। পরে ইউএনও’র নেতৃত্বে দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে প্রায় ৪ শতাধিক কম্বল বিতরণ করা হয়। এসময় গরীব ও অসহায়দের তালিকা করে পরবর্তিতে আরো সহায়তার আশ্বাস দেন তিনি।
স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম ফকির বলেন, রূপগঞ্জে ইউএনও মমতাজ বেগম যোগদানের পর থকেই দরিদ্রদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মমতাজ বেগম বলেন, সারাদেশে শীত জেঁকে বসেছে। যাদের শীতবস্ত্র কেনার সাধ্য নেই, আমাদের সবারই উচিৎ তাদের পাশে দাঁড়ানো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব ও দুঃস্থদের জন্য কাজ করতে নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, এছাড়াও নৈতিকতাবোধ থেকে স্বচ্ছল পরিবারের লোকজনকে দুঃস্থদের পাশে দাঁড়ানো দায়িত্ব বলে মনে করি। সরকারি অর্থায়ন ছাড়াও নিজ তহবিল থেকে সাধ্য মতো গরীব অসহায়দের জন্য করে আসছি। তাদের জন্য কিছু করতে পারলে নিজেকে সার্থক মনে করি
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
