ঢাকাঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামে বলা হয়েছে-যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথাটা মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।
আজ বৃহস্পতিবার ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজা চলছে। আজ বিজয়া দশমী।বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমি নিজেও দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি।
এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা গুলশান ও বনানী এলাকায় পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
