শিক্ষককে হাতুড়ি পেটার অভিযোগ বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মা মলা

পিরোজপুর: পিরোজপুর এক স্কুলশিক্ষককে হাতুড়ি পেটা করে পা ভেঙে দেওয়ার অভিযোগে ৮ নেতাকর্মী নামে পিরোজপুর সদর থানা মামলা হয়েছে।

আহত স্কুলশিক্ষক শ্রী বিপুল মৈত্র স্থানীয় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আর এই ঘটনায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা করেছে। আর দায়ের হওয়া মামলায় পিরোজপুর সদর থানা পুলিশ পিরোজপুর জেলা বিএনপি সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চান গ্রেফতার করেছে।

দায়ের হওয়ায় মামলায় অপর আসামিরা হলেন বিএনপি সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন মাস্টার, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি ও স্বেচ্ছাসেবক দলের আব্দুর রহিম মোল্লা।

দায়ের হওয়ায় মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে স্কুলের প্রধান শিক্ষক বিপুল মৈত্র স্কুল থেকে বাড়ি পথে কদমতলা ইউনিয়ন ঝড়ঝড়িয়া নামক স্থানে পৌঁছলে আসামিরা তাকে হাতুড়ি পেটা করে করেন। এতে তিনি মারাত্মক আহত হন। পিরোজপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় একাধিক বিএনপি নেতারা জানান, নবগঠিত পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুই গ্রুপের কোন্দলের জেরে স্কুলশিক্ষক বিপুল মৈত্রকে পিটিয়ে আহত করা হয়। তিনি জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সমর্থক। সদর উপজেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চানের সমর্থকরা এ হামলা করে।

পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ঘটনা পিরোজপুর সদর থানায় ৮ বিএনপি নেতাকর্মী নামে মামলা দায়ের করা হয়েছে। আর এই ঘটনায় শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান চানকে আটক করা হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.