চলতি মাসের ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে এমপিও কমিটির সভা। সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। গত কয়েকমাসে যারা শূন্য পদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়। জানা যায়, সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৩জন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর একজন, মাউশি অধিদপ্তরের নয়টি আঞ্চলিক উপপরিচালকসহ ৩০ জনেরও বেশি কর্মকর্তা অংশ নেবেন। অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
