গভর্নিং বডিতে কর্মচারী প্রতিনিধি না রাখায় কর্মচারীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সম্প্রতি সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় গভর্নিং বডি গঠনের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গভর্নিং বডি গঠনের প্রজ্ঞাপনে কর্মচারী প্রতিনিধি না রাখায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠানে নিয়মিত কমিটি গঠনের প্রজ্ঞাপনে কর্মচারী প্রতিনিধি না রাখায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ। 

সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেন ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী এক যৌথ বিবৃতে জানান, ২০১২ সালে যে কর্মচারী বিধিমালা করেছিল সরকার সেটা পূর্ণ বাস্তবায়ন চায় কর্মচারীরা। ২০১২ সালের কর্মচারী চাকরি বিধিতে প্রতিষ্ঠানে গভর্নিংতে একজন কর্মচারী প্রতিনিধি রাখার বিধান ছিল বর্তমান গভর্নিং বডি গঠনের নীতিমালায় তা বাতিল করা হয়েছে।

কর্মচারী নেতারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উন্নয়নে শিক্ষকের পাশাপাশি কর্মচারীদের ভূমিকা কম নয়। গভর্নিং বডিতে শিক্ষক প্রতিনিধি, মহিলা শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি থাকলেও কর্মচারী প্রতিনিধি রাখা হয়নি যা চরম বৈষম্য।আমরা এই বৈসম্য থেকে অবসান চাই।

কর্মচারী নেতারা জানিয়েছেন, র্দীঘ দিন ধরে এই বৈষম্য দূরীকরণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন ও জমা দেওয়া আছে। কর্মচারীদের পেশাগত উন্নয়ন ও মর্যাদা সমন্নি রাখতে ২০১২ সালের কর্মচারী বিধি বাস্তবায়নের জোর দাবী জানায়। এ বিষয়ে দ্রুতই মন্ত্রাণালয় উদ্যোগ নিয়ে গভর্নিং বডি নীতিমালা সংশোধন করবে বলে আশা প্রকাশ করেন কর্মচারী নেতাদের।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.