ঢাকাঃ যুক্তরাজ্যের পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাংলিয়া রাসকিন ইউনিভার্সিটি (এআরইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মেরিট স্কলারশিপ ২০২৫ ঘোষণা করেছে। এ বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এআরইউ বর্তমানে যুক্তরাজ্যের পূর্ব অ্যাংলিয়ায় অবস্থিত একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কেমব্রিজ, চেমসফোর্ড ও পিটারবরো ক্যাম্পাসে বর্তমানে প্রায় ২৫ হাজার দেশি-বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করছেন।
বৃত্তির পরিমাণ
- স্নাতক পর্যায়ে: সর্বোচ্চ ২ হাজার পাউন্ড (প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা)
- মাস্টার্স প্রোগ্রামে: ১-২ হাজার পাউন্ড
- পিএইচডি প্রোগ্রামে: ১-২ হাজার পাউন্ড
যোগ্যতা
- প্রার্থীদের স্নাতক, স্নাতকোত্তর অথবা গবেষণা ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে।
- অবশ্যই কেমব্রিজ বা চেমসফোর্ড ক্যাম্পাসে পড়াশোনা শুরু করতে হবে।
- স্নাতক ও মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে বৃত্তির অর্থ প্রথম বর্ষেই প্রদান করা হবে।
অধ্যয়নের সুযোগ
- কলা ও মানবিকতা: অভিনয়, নাটক, থিয়েটার, ফিল্ম ও মিডিয়া, সংগীত ও প্রযুক্তি, সাহিত্য, ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, অপরাধবিদ্যা।
- ব্যবসা ও আইন: হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, আইন।
- স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা: নার্সিং ও অন্যান্য স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিষয়ে অধ্যয়ন।
- বিজ্ঞান ও প্রযুক্তি: বিভিন্ন আধুনিক ডিসিপ্লিনে পাঠদানের সুযোগ।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা এই ওয়েবসাইট থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৫
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১০/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
