দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট বিতরণ ৮ সেপ্টেম্বর

ঢাকাঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশিট আগামী ৮ সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। এরইমধ্যে বোর্ডের আটটি আঞ্চলিক কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের মাদরাসাগুলো বোর্ডের পরীক্ষা (দাখিল) শাখা থেকে সরাসরি সংগ্রহ করতে পারবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী—

  • ৮ সেপ্টেম্বর: ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও শরীয়তপুর এবং ফরিদপুর, গাজীপুর ও নরসিংদীর মাদরাসা।
  • ৯ সেপ্টেম্বর: রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ অঞ্চলের মাদরাসা।
  • ৯-১০ সেপ্টেম্বর: ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের মাদরাসা আঞ্চলিক কার্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশনশিট সংগ্রহ করতে পারবে।

তবে কাগজপত্র গ্রহণের জন্য মাদরাসার প্রধান বা অনুমোদিত প্রতিনিধি বোর্ডের পরীক্ষা শাখায় আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের জন্য তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত প্রাধিকারপত্র এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর বাধ্যতামূলক। একই নিয়ম আঞ্চলিক কার্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। শর্ত পূরণ না করলে কোনো কাগজপত্র দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/০৯/২০২৫

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.