শিক্ষাবার্তা ডেস্ক।।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭তম ব্যাচ (পুরুষ) সিপাই পদে আবেদনকারী প্রার্থীদের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ৩ ও ৪ সেপ্টেম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির ২৭তম ব্যাচ (পুরুষ) সিপাই রিক্রুটমেন্টের সদস্য-সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারী বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও রংপুর জেলার প্রার্থীদের পরীক্ষা ৩ সেপ্টেম্বর এবং ফরিদপুর, ফেনী, লক্ষ্মীপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীদের পরীক্ষা ৪ সেপ্টেম্বর গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৭টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে অনলাইন আবেদনপত্র ও প্রবেশপত্র, কলম, পেনসিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে আনতে হবে।
এ ছাড়া শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের ফটোকপি, ৬ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, নাগরিকত্বের সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে আনতে হবে।
শিক্ষাবার্তা /এ/০ ২/০৯/২০২৫
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
