ঢাকাঃ উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আইন অমান্য করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার দায়ে মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করাসহ ৯ দাবি জানিয়েছেন অভিভাবকের। তারা বলছেন, মাইলস্টোনসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন অভিভাবকেরা। এ সময় তারা ৯ দাবির ব্যাখ্যাও তুলে ধরেন।
তারা বলেন, এসব দাবি শুধু নিহত পরিবারের প্রতি সহানুভূতির জন্য নয়, বরং দেশের সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্যও জরুরি। তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অভিভাবকদের মাইলস্টোন কর্তৃপক্ষ হয়রানি, দাবির প্রতি অবজ্ঞা প্রকাশ, সামাজিক ও গণমাধ্যমে মানহানিকর বক্তব্য এবং মিথ্যাচার করা হয়েছে বলেও অভিযোগ অভিভাবকদের।
দাবিগুলো হলো: আইন অমান্য এবং নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়ার দায়ে মাইলস্টোনের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। মাইলস্টোনসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। নিহত পরিবারগুলোকে মাইলস্টোন কর্তৃপক্ষ দ্বারা অর্থিক জরিমানা দিতে হবে। রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান নামক কোচিং সেন্টার স্থানান্তর করতে হবে।
মাইলস্টোনে কোচিং বাণিজ্যের মূল হোতাদের দ্রুত অপসারন করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
সামাজিক মাধ্যমে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানকারী শিক্ষকদের অপসারণ এবং আইনের আওতায় আনতে হবে। এছাড়া নিহত পরিবারের সদস্যদের হয়রানি বন্ধে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। ঘটনার প্রকৃত চিত্র জানতে মাইলস্টোন কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে। জনস্বার্থে রিটকারী আইনজীবীর রিট অনুযায়ী সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরনের রিট বাস্তবায়ন করতে হবে। এছাড়ও বিমান বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় স্থানান্তর করার দাবি জানাচ্ছি।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
